অফিশিয়াল হলো স্যামসাং গ্যালাক্সি এ৩১

২৪ মার্চ, ২০২০ ২২:১৬  
বাজেট স্মার্টফোন মার্কেটে আরও পাকাপোক্ত হতে নতুন স্মার্টফোন প্রকাশ করলো স্যামসাং। গ্যালাক্সি এ৩১ মডেলের এই ফোন থাকছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। খবর জিএসএম এরিনা। ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। পিছনের পরিবর্তে এর ডিসপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। ১০৮০পি+ রেজ্যুলেশনের এবং ইউ আকারের নচের স্ক্রিণে উপরে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে ৪৮ মেগাপিক্সেলের পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো শ্যুটার এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্যামসাং এর চিপসেট সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও ফাঁস হওয়া বেঞ্চমার্কস পয়েন্ট থেকে জানা গেছে এতে মিডিয়াটেক হেলিও পি৬৫ চিপসেট ব্যবহার করা হবে। রয়েছে দুইটি কর্টেক্স-এ৭৫ সিপিইউ কোর। ফোনটির ভিতরে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ থাকছে। তবে ৬ গিগাবাইট ও ১২৮ গিগাবাইটের সংস্করণও থাকছে। এতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও। ডিবিটেক/বিএমটি